ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সোহাগ হত্যাকাণ্ডে র‍্যাবের ছায়া তদন্ত চলছে: র‍্যাব ডিজি

মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানা র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।  তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, এই ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি। স্থানীয় চাঁদাবাজি কিংবা ব্যবসায়িক বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


র‍্যাব প্রধান বলেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী হিসেবেই। সে যেই হোক, কোনো ছাড় নেই। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে র‍্যাবের ছায়া তদন্তে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও পরিকল্পনাকারীদের খোঁজে তৎপরতা চালানো হচ্ছে বলে জানান র‍্যাব ডিজি। তিনি আশ্বাস দেন, ছিনতাই-চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব সবসময় মাঠে রয়েছে।


প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও মাথায় ইট-পাথর মেরে হত্যা করা হয়। এরপর মরদেহের ওপর চলে নৃশংসতা। এ ঘটনায় নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑